ঢাকাThursday , 4 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দূরত্ব নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সঙ্গে যে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব নেই, তা প্রধান বিচারপতির বক্তব্যেই স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে লায়নস ক্লাবস-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এই এসব কথা বলেন।
বিচার বিভাগের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না-এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি গতকালই এর অবসান ঘটিয়েছেন। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে, বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নাই।’
এর আগে অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘দেশের অবকাঠামো, শিক্ষা, অর্থনীতিসহ সামগ্রিক উন্নয়নের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি চাঙা হয়েছে।’
লায়নদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা সমাজের দায়িত্বশীল অংশীদার। আপনাদের সহযোগিতা ও অংশীদারিত্ব ছাড়া উন্নয়ন এবং কোনো চ্যালেঞ্জ মোকাবিলাও সম্ভব নয়। আমি আপনাদের দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
লায়ন কল্পনা রাজিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ কে এম রেজাউল হক, এফবিবিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।