ঢাকাThursday , 4 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাল আমদানির শুল্ককর মওকুফের প্রস্তাব খাদ্যমন্ত্রীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চালের কৃত্রিম সংকট দূর ও হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ধানের ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিদেশ থেকে চাল আমদানির শুল্ককর মওকুফের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  বৃহস্পতিবার দুপুরে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে আলোচনা সভা শেষে তিনি সরকারের কাছে এ প্রস্তাব দেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্যের সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক এএম লায়েক আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।