ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে ন্যাটোর বহরে হামলা, নিহত ৮

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো সামরিক জোটের নেতৃত্বাধীন বাহিনীর একটি বহরের ওপর চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। হামলায় আরো ২৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকালে ব্যস্ততম সময়ে মার্কিন দূতাবাসের কাছে এ হামলা চালানো হয়। নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে আফগান সরকারের এক মুখপাত্র জানিয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায় তাৎক্ষনিকভাবে স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় ধরনের বিস্ফোরণেও অক্ষত থাকতে সক্ষম এমন সাঁজোয়া যানের বহরে এ হামলা চালানো হয়।