ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে টানেলে বিস্ফোরণ, নিহত ১২

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমে দ্রুত গতির একটি রেলওয়ে টানেলে বিস্ফোরণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ শ্রমিক নিহত হয়েছে। বুধবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
সিনহুয়া জানিয়েছে, গুইঝু প্রদেশে অবস্থিত ওই টানেলটি গ্যাসে পূর্ণ হয়ে গিয়েছিল। এ ঘটনায় এখনো নিখোঁজ হয় ১২ জন। এছাড়া টানেলের ভেতরে আটকা পড়ে আরো ১২ জন। বুধবার ভোরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছিল ২ হাজারেরও বেশি উদ্ধারকর্মী।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ওই টানেলটি ভূগর্ভস্থ কয়লা খনির পাশে অবস্থিত বলে সিনহুয়া জানিয়েছে।
প্রসঙ্গত, চীনে কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে। সর্বশেষ সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৫ সালে দেশটিতে কর্মস্থলে ৬৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।