ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দেশ একসঙ্গে কাজ করবে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস আইনমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এসব নিয়ে সাধারণভাবে আলোচনা করতে হয়। এই আলোচনা তারই অংশ।
সম্প্রতি বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির দেওয়া বক্তব্যের বিষয়ে কোনো কথা বলব না। যদি বলতে হয় তবে তার সামনে গিয়ে বলব।