ঢাকাTuesday , 2 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানিরা আতঙ্কে : কী হয়! কী হয়!!

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে প্রচণ্ড আতঙ্কে রয়েছে জাপানিরা। তাদের অবস্থা এখন, কী হয়! কী হয়!!
জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশে বসবাসকারী বাসিন্দারা এই ভয়ংকর বাস্তবতার মধ্যে বসবাস করছেন। উত্তর কোরিয়া যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানো শুরু করে, তবে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে হাতে থাকবে মাত্র কয়েক মিনিট। ফলে তারা আতঙ্কে রয়েছে।
ইয়োকোটা বিমানঘাঁটির পাশে ফুসা এলাকার এক ট্যাক্সি ডাইভার সেইজিরো কুরোসাওয়া (৫৮) এ সম্পর্কে বলেন, ‘এটি অসম্ভব। এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না আমাদের।’ তিনি আরো বলেন, ‘এখানে না আছে বাংকার, না আছে আশ্রয়কেন্দ্র বা ওই ধরনের কিছুই এখানে নেই।’
কুরোসাওয়ার কোম্পানি বলে দিয়েছে, হামলা হলেই তারা যেন নিরাপদ স্থানে গাড়ি পার্কিং করে। কিন্তু তিনি নিশ্চিত নয়, এ ধরনের কিছু হলে সত্যিই তিনি কোথায় যাবেন। তার ভাষ্য, বড়জোর আমরা অ্যাপার্টমেন্ট স্টোরের ভেতর গাড়ি ঢুকিয়ে দিতে পারি।
উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি নিয়ে সম্প্রতি জাপানি টেলিভিশনগুলোতে ব্যাপক আলোচনা হচ্ছে। টক শোগুলোর প্রধান আলোচ্য হয়ে উঠেছে উত্তর কোরিয়ার হামলা হুমকি। এদিকে, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ জাপানের উপকূলে মোতায়েন করায় জাপানিদের মধ্যে আতঙ্ক আরো জেঁকে বসেছে।