ঢাকাTuesday , 2 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এডিপি বাস্তবায়ন হয়েছে ৫১.৯৮ শতাংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০১৭ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫১.৯৮ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ২০১৬-২০১৭ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫১.৯৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে, যা টাকার অঙ্কে ৬২ হাজার ৪ কোটি টাকা। একই সময়ে গত বছর এডিপি বাস্তবায়িত হয়েছিল ৫০.১৭ শতাংশ, যা টাকার অঙ্কে ছিল ৪৭ হাজার ১১৫ কোটি টাকা।
এ সময় মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর এডিপি বাস্তবায়নের হার ভালো। আগামী তিন মাসেও এডিপি বাস্তবায়নের হার ভালো থাকবে বলে আমরা আশা করি।