ঢাকাMonday , 1 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিমের সিদ্ধান্তে পরমাণু পরীক্ষা চলবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় যেকোনো স্থানে দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে। পিয়ংইয়ং-এর এ ঘোষণা চলমান উত্তেজনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে রয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বা ষষ্ঠ দফা পরমাণু পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ রকম পদক্ষেপ ঠেকাতে সামরিক হামলা চালানো হবে না বলেও কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে ওয়াশিংটন।
সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপের মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং। এছাড়া, যুক্তরাষ্ট্র বৈরী নীতি ত্যাগ না করা পর্যন্ত আগাম পরমাণু হামলার সক্ষমতা বাড়ানোও অব্যাহত রাখবে দেশটি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ প্রকাশিত খবরে দেশটির সম্ভাব্য ষষ্ঠ পরমাণু পরীক্ষা সম্পর্কে আভাস দেয়া হয়। এতে বলা হয়, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতে যেকোনো সময়ে যেকোনো স্থানে এ পরীক্ষা চালানো হতে পারে।
গত ১১ বছরে উত্তর কোরিয়া পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর উপযোগী ক্ষেপণাস্ত্র নির্মাণের পথে রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।