ঢাকাMonday , 1 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ বসছে সংসদ অধিবেশন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসছে আজ মঙ্গলবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন খুব সংক্ষিপ্ত হবে। কারণ ১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। তাই এ মাসের শেষ সপ্তাহে আরেকটি অধিবেশন শুরু হবে। এ অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে। তবে কতদিন চলবে তা মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠেয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র জানায়, অধিবেশন ১০টি বিল নিয়ে কার্যক্রম চলতে পারে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে। পাসের অপেক্ষায় রয়েছে দু’টি, উত্থাপনের অপেক্ষায় রয়েছে তিনটি। পাসের অপেক্ষায় থাকা বিল দু’টি হলো ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ ও ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’। উত্থাপনের অপেক্ষায় থাকা বিল তিনটি হলো ‘বেসরকারি বিমান চলাচল বিল-২০১৭’, ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭’ ও ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’।
অন্যদিকে কমিটিতে বিবেচনাধীন পাঁচটি বিল হলো ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল-২০১৬’, ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬’, ‘কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০১৭’, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭’ ও ‘বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’। এর আগে ১৪তম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়।