ঢাকাSunday , 30 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা কথা দিয়েছেন। তারা ১৬ কোটি মানুষের পাশে থেকে সেবা করবেন।
রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি সারা দেশ থেকে চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য সংরক্ষণ করেছে। রমজানে সরবরাহে কোনো সমস্যা হবে না। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্তণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।