ঢাকাSaturday , 29 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর আত্মসমর্পণ

Link Copied!

বরিশাল প্রতিনিধি : পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে সুন্দরবনের জলদস্যু “আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনীর” প্রধানসহ ২৫ জন। এ সময় ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১১০ রাউন্ড গোলাবারুদ জমা দিচ্ছেন তারা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ শুরু হয়।
আত্মসমর্পণকারীদের মধ্যে আলিফ বাহিনীর ১৯ জনের ২৫টি অস্ত্র এবং ৮৩২ রাউন্ড গোলাবারুদ আর কবিরাজ বাহিনীর ছয়জনে ছয়টি অস্ত্র এবং ২৭৮ রাউন্ড গোলাবারুদ জমা দেবেন। এ পর্যন্ত মোট আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। মোট আত্মসমর্পণকারী জলদস্যুর সংখ্যা দাঁড়াল ১৩২ জনে আর এ পর্যন্ত জমা দেওয়া অস্ত্রের মোট সংখ্যা ২৪৭টি এবং গোলাবারুদের মোট সংখ্যা ১২ হাজার ৪৯০ রাউন্ড।
সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জেলে ও বনজীবীরা ছিল এই জলদস্যুদের টার্গেট। তাদের অপহরণ ও মুক্তিপণ আদায় করাই ছিল জলদস্যুদের প্রধান কাজ। র‌্যাব-৮ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিভিন্ন সময়। র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এ পর্যন্ত ৯০ জন জলদস্যু নিহত হয়েছে। এতে জলদস্যুরা ভীত ও কোনঠাসা হয়ে পড়েন। এর একপর্যায়ে জলদস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় আজ আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে।