ঢাকাFriday , 28 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগস্টে বাংলাদেশ সফরে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়ানডে নয় অস্ট্রেলিয়া বাংলাদেশে দুটি টেস্ট ম্যাচ খেলবে। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া সফরের চূড়ান্ত সিদ্ধান্ত জানান পাপন। দুবাইয়ে আইসিসি সভার বাইরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসেন পাপন। সেখানেই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড পিভার বৈঠকে উপস্থিত ছিলেন।
২০১৫ সালে দ্বিপাক্ষিক সফরে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে দল পাঠাতে অপারগতা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফর স্থগিত করে তারা জানিয়েছিল, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে ভবিষ্যতে নিশ্চিত সফর করবে অস্ট্রেলিয়া।
২০১৬ সালে ইংল্যান্ড সিরিজ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি সে সময়ে বাংলাদেশে এসে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল। এরপর থেকেই বাংলাদেশ সফর নিয়ে আলোচনা শুরু হয় দুই বোর্ডের। সবশেষ আলোচনায় জানা গিয়েছিল, দুই টেস্টের পরিবর্তে ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। তারা পরিকল্পনা করেছিল ভারত সফরের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিবে। কিন্তু বিসিবি টেস্ট সিরিজ খেলবে সাফ জানিয়ে দেয়।
দুবাইয়ে দুই দেশের বোর্ড প্রধানদের উপস্থিতিতে অবশেষে সফর চূড়ান্ত হয়। প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকা ও ফতুল্লায় টেস্ট দুটি হওয়ার কথা ঈদুল আজহার আগে ও পরে।