ঢাকাThursday , 27 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোল উৎসব করল বার্সেলোনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দূর্বল ওসাসুনাকে পেয়ে গোল উৎসব করল বার্সেলোনা। নিজেদের মাঠে বুধবার রাতে পয়েন্ট তালিকার তলানির দলকে ৭-১ গোলে গোলে হারিয়েছে বার্সেলোনা।
এ জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল দলটি। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমানসংখ্যক জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গোল সংখ্যা ও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে লুইস এনরিকের দল।
বার্সেলোনার গোল উৎসবের দিনে জোড়া গোল করেন লিওনেল মেসি। এল ক্লাসিকোর ফর্ম ঘরের মাঠে নিয়ে আসেন এ সুপারস্টার। ৬৩ মিনিট মাঠ মাতানো মেসি প্রথম গোলের দেখা পান ১২ মিনিটে। ফুস্তোর পাস অসাধারণ দক্ষতায় রিসিভ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান মেসি। মাঠ ছাড়ার ২ মিনিট আগে মধ্যমাঠ থেকে ইভান রাকিতিচের বাড়ানো পাসে ডি বক্সের বাইরে থেকে বাম পায়ে শট নিয়ে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।
মেসিবাদে জোড়া গোলের দেখা পান আন্দ্রে গোমেস ও পাকো আলকাসে। একটি গোল করেন হাভিয়ের মাসচেরানো। ম্যাচের ৪৮ মিনিটে ওসাসুনার হয়ে একমাত্র গোলটি করেন রবের্তো তোরেস। দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন তোরেস।