ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও বাবার সাফাই গাইলেন ইভানকা ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জি-২০ নারী শীর্ষ সম্মেলনে বাবার সাফাই গাইলেন ইভানকা ট্রাম্প। নারীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অশালীন দৃষ্টিভঙ্গির বিষয়ে মেয়ে ইভানকা তার বাবার পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প পরিবারে তাদের বেড়ে ওঠার গল্প বলেন।
শীর্ষ সম্মেলনের একটি প্যানেল আলোচনায় জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, আইএমএফের প্রধান ক্রিস্টিন লাগার্দেসহ অন্যান্য নারী নেত্রীর সঙ্গে অংশ নেন ইভানকা। কিন্তু ট্রাম্পের প্রশংসা করায় দর্শকসারি থেকে ইভানকার নিন্দায় দীর্ঘ নিঃশ্বাস ভেসে আসে। ইভানকা বলেন, পরিবারকে সহায়তা করার ক্ষেত্রে তার বাবা একজন চ্যাম্পিয়ন এবং তিনি তাদের জীবন গড়তে সাহায্য করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের সময় নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করার একটি টেপ প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েন ট্রাম্প। এ বিষয়ে ইভানকার ভাষ্য হলো, তিনি এভাবে তার বাবাকে কখনো দেখেননি। ট্রাম্পের দাবি, গণমাধ্যম তার চরিত্র ও প্রেসিডেন্সি নিয়ে বিষোদগার করেছে। তবে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনা একাধিক নারী গণমাধ্যমের সামনে তাদের অভিযোগ তুলে ধরেছেন।
ইভানকা হোয়াইট হাউসে বাবার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তার স্বামীর মতো তিনিও অবৈতনিক পদে দায়িত্ব পালন করছেন।