ঢাকাMonday , 24 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় শতাধিক সেনা নিহতের ঘটনায় দেশটির দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ করেছেন। সোমবার প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
শুক্রবার বলখ প্রদেশের মাজার ই শরীফ শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। এতে নিহত হয় ১৪০ সেনা। আফগানিস্তানের কোনো সামরিক স্থাপনায় চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে। আফগান কর্মকর্তারা বলেছেন হামলার সঙ্গে প্রায় ১১ জন তালেবানের একটি দল জড়িত ছিল। তারা আফগান সেনাবাহিনীর পোষাক পরে সামরিক যান নিয়ে ঘাঁটিতে ঢোকে। হামলাকারী ১০ জন সেনাদের গুলিতে নিহত হয়েছে। অপরজনকে আটক করা হয়েছে।
আফগান প্রেসিডেন্টের প্রাসাদ থেকে টুইটার বার্তায় বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাদের এ পদত্যাগ পত্র অবিলম্বে কার্যকর হবে। প্রেসিডেন্ট ঘানির ভারপ্রাপ্ত মুখপাত্র হোসেইন মুরতাজাভি বলেছেন, শুক্রবারের তালেবান হামলার কারণে তারা পদত্যাগ করেছেন।