ঢাকাSunday , 23 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এল ক্লাসিকোতে খেলছেন না নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দলের সঙ্গে মাদ্রিদে গিয়েছেন নেইমার দ্য সিলভা। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশিত হয়েছে। কেউ কেউ গুঞ্জন ছড়িয়েছে এল ক্লাসিকোতে খেলবেন নেইমার। কিন্তু বাংলাদেশ সময় রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়েছে মর্যাদার লড়াই এল ক্লাসিকোর একাদশে নেইমারকে তারা অন্তর্ভূক্ত করবে না।
মালাগার বিপক্ষের ম্যাচে দুই অর্ধে দুটি হলুদ কার্ড দেখেন নেইমার। তার উপর রেফারির সিদ্ধান্তের উপর অসন্তুষ্টি প্রকাশ করেন। তাতে নেইমারের নিষেধাজ্ঞার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই বিষয়ে এখনো কোনো আইনি সুরাহা হয়নি। সে কারণে বার্সেলোনা নেইমারকে তাদের এল ক্লাসিকোর একাদশে রাখছে না।
বার্সা তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচের ১২ ঘন্টার আগেও যেহেতু নেইমারের বিষয়টি এখনো ‘কোর্ট অব আরবিপ্রেশন ফর স্পোর্টস (আন্তর্জাতিক ক্রীড়া আদালত) থেকে সুরাহা হয়নি। সে কারণে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে এল ক্লাসিকোর একাদশে নেইমারকে না রাখার।’