ঢাকাSunday , 23 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে নিহত ১

Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ি-ভিটা নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে জোবেদ আলী এবং তার দুই ছেলে আনারুল ও মোনারুলের এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন মোসলেম। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।