ঢাকাSaturday , 22 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুর ব্যাটের আঘাতে প্রাণ গেল বন্ধুর

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুরে বন্ধুর ব্যাটের আঘাতে হাসিবুল ইসলাম (১৫) নামে অপর এক বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাসিবুল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউপির গোলাবাড়ি গ্রামের এজাজুল হকের ছেলে এবং সে গোলাবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে গোলাবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র ও গোলাবাড়ি গ্রামের রানা হোসেনের ছেলে রাজনের সঙ্গে একই ক্লাসের বন্ধু হাসিবুল ইসলামের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রাজন ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে বন্ধু হাসিবুলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক হাসিবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় হাসিবুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ মাদ্রাসা ছাত্র হাসিবুলের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।