ঢাকাSaturday , 22 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিয়া পাড়ার জঙ্গি আস্তানায় পুলিশ ও কাউন্টার টেররিজমের ‘অপারেশন সাউথ প’ সমাপ্ত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ‘অপারেশন সাউথ প’ সমাপ্ত ঘোষণা করা হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের বিস্তারিত কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে চালানো এই অভিযানে ছোট ছোট ১৭ কনটেইনার বিস্ফোরকদ্রব্য, ১৫টি জেহাদি বই, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি শক্তিশালী বোমাও নিষ্ক্রিয় করা হয়।