ঢাকাSaturday , 22 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গরু পারাপারকারী আব্দুর রহিম নামে এক বাংলাদেশি রাখালকে আটক করেছে বিএসএফ। আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার আতাউর রহমানের ছেলে।
শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব পিলার সীমান্তের ওপারে গিয়ে আব্দুর রহিমসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারতীয় গরু আনতে যায়। এ সময় চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে রহিমকে আটক করে। তবে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।