ঢাকাFriday , 21 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার ভোরে এবং আগের রাতে গোপালগঞ্জের সদর উপজেলা, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, পার্থ মল্লিকের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিলপাড় গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পার্থর ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ পার্থ মল্লিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মুকসুদপুর, সদর ও কাশিয়ানী উপজেলা থেকে ১৫৫৮ পিস ইয়াবাসহ এক নারী এবং এক ব্যক্তিকে এবং ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।