ঢাকাFriday , 21 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।
নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের কানারামপুর নামক স্থানে ময়মনসিংহগামী বাস ও নান্দাইলগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- শাতিল (২২) এবং শাকিল (১৮)। এদের বাড়ি নান্দাইল উপজেলায়। বাসের কোনো যাত্রী হতাহত হয়নি। পুলিশ লাশ উদ্ধার করেছে।