ঢাকাThursday , 20 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রকে হত্যায় দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে স্কুলছাত্র অনন্ত কুমার চক্রবর্তী অন্তুকে (১৩) হত্যার দায়ে আশরাফুল ইসলামকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন। রায়ে অপর দুই আসামি শাহজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সন্ধ্যায় সদর উপজেলার হালসা বাজার থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয় অন্তু। অপহরণকারীরা তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানালে পর দিন হালসা এলাকার একটি পান বরজ থেকে অন্তুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ আশরাফুল ইসলাম, শাজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করে।