ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাজিরহাট থেকে পাবনা যাচ্ছিল। পথিমধ্যে মধুপুরে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৮ জনকে আহতাবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।