ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের ছুরিকাঘাতে আ.লীগ কর্মী নিহত

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি : জেলার সদর উপজেলার কে. গাতী ইউনিয়নের মুশুয়া গ্রামে ফজলুল হক বেগ (৬০) নামে এক আওয়ামী লীগ কর্মী পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বুধবার ভোরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কে. গাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্তাজ ফকির আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজলুল হক ওই গ্রামের হাজী সৈয়দ বেগের ছেলে এবং মন্তাজ ফকিরের ভগ্নিপতি। ফজলুল হক আওয়ামী লীগ কর্মী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফজলুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের ইসলাম খার বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে ইসলাম খার লোকজন ফজলুল হকের ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মন্তাজ ফকির ফজলুল হককে বাঁচাতে গেলে হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। এতে তিনি আহত হন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।