ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ আটক ৪

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল কাস্টমস চেকপোস্টে ইউএস ডলার ও ভারতীয় মুদ্রাসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত মুদ্রার মধ্যে আছে ২১ হাজার ৩০০ ইউএস ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয় রূপি।
বুধবার সকালে বেনাপোল কাস্টমস চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে আগমনের সময় তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন-শরীয়তপুরের উজ্জ্বল ব্যাপারী ও বরকত আলী, মানিকগঞ্জের কবির খান ও জামানখান। তারা ঘোষণা ছাড়া এসব মুদ্রা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
এ বিষয়ে ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। মুদ্রাগুলো তাদের ব্যাগে ও কোমরের বেল্ট বরাবর লুকানো ছিল। শুল্ক আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।