ঢাকাTuesday , 18 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দিনমজুরের লাশ উদ্ধার

Link Copied!

deadনাটোর প্রতিনিধি : জেলার সিংড়ায় ছালামত আলী (৩৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলশি। মঙ্গলবার সকালে উপজেলার কালিগঞ্জ গ্রামের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ছালামত নওগাঁর রানীনগর পাচুপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ছালামত বেশ কয়েক বছর ধরেই কালিগঞ্জ গ্রামের বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করতেন। এরপর ওই এলাকাতেই বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
গতকাল সকালে ছালামত গ্রামের একটি ধানের জমিতে কাজ করতে যান। কাজ শেষে তিনি সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি। এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে গ্রামের একটি সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।