ঢাকাTuesday , 18 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

Link Copied!

marderঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় মারুফা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার পর মৃতদেহ হাসপাতালে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানায়, নিহত মারুফা বেগম একই গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে। চার বছর আগে একই গ্রমের সুমনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরবে চলে যায় স্বামী সুমন। আর এরপর থেকেই শ্বশুর বাড়ির লোকজন মারুফার ওপর নির্যাতন করত।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে শ্বাসরোধ করে হত্যার পর মারুফাকে হাসপাতালে আনে শাশুড়ি, ননদ ও জা। পরে মৃতদেহ হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জোবায়ের রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’