ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

Link Copied!

Fireগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় রোববার মধ্যরাতে আগুনে ২৫টি ঘর ও ১৫টি দোকান পুড়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের ইপিজেড স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ২টার দিকে পূর্বচান্দরা এলাকার মো. শুকুর আলীর ভাড়া দেওয়া একটি ইলেক্ট্রিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্যান্য দোকানে এবং সংলগ্ন ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ও ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে টিনশেডের ২৫টি ঘর ও ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি পরিমাণ ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।