ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

Link Copied!

marderলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে আসমা উল হোসনা নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন তার পরিবার। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
রোববার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের পলোয়ান বাড়িতে (স্বামীর বাড়ি) এ ঘটনা ঘটে। নিহত আসমা উল হোসনা বেগমগঞ্জ উপজেলার গোবিন্দের গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে।
স্থানীয়রা জানায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সঙ্গে বেগমগঞ্জ উপজেলার গৌবিন্দের গ্রামের সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে আসমা উল হোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী লিটনের সঙ্গে আসমার বনিবনা হচ্ছিল না।
নিহতের মা সেলিনা আক্তার জানান, গতকাল শনিবার পরীক্ষা (এইচএসসি) দিয়ে দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যায় আসমা। সন্ধ্যায় আসমা তাকে (মাকে) ফোন করে বলেন, ‘আমাকে কেন এখানে বিয়ে দিয়েছ। আমি এখানে অশান্তিতে আছি। আমি বাঁচব না। আমাকে জল্লাদের কাছে কেন বিয়ে দিয়েছ?’
তিনি অভিযোগ করেন, আসমাকে স্বামী লিটন, দেবর আব্দুল্লাহ ও শ্বশুর-শাশুড়ি মিলে হত্যা করেছে। নিহতের চাচা মো. সহিদ একই অভিযোগ করে বলেন, তার ভাতিজিকে হত্যা করে লাশ বসতঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে।
সকালে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। চন্দ্রগঞ্জ থানার এসআই মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।