ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেটকার-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

Link Copied!

Accident1নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী ও অপর জন মাইক্রোবাসের চালক বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে, তারা হলেন- আবুল মিয়া ও বিল্লাল মিয়া। নিহত নারী ও অপর একজনের নাম জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ফরিদ মিয়া জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার পাঁচজন যাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেটকারযোগে সিলেটের শাহজালাল মাজারে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক নারী যাত্রী মারা যান। পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরো ৯ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরো তিনজন। বাকি ছয়জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।