ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিলীপ-সায়রার ভিডিও ভাইরাল

Link Copied!

dilip-kumar-saira-banuবিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে বলিউডের গুণী অভিনেতা দিলীপ কুমার ও তার স্ত্রী সায়রা বানুর একটি রোমান্টিক ভিডিও।
দিলীপ কুমার তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন। এজন্য ৯৪ বছর বয়সী দিলীপ ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলেছেন। তারপর তার অফিশিয়াল এই অ্যাকাউন্টে স্ত্রী সায়রা বানুর সঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্তের একটি ভিডিও প্রথম পোস্ট করা হয়। আর তারপর লাখ লাখ ভক্তদের হৃদয়ে আরেকবার কড়া নেড়ে যান তিনি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে পাশাপাশি দুটি সোফায় বসে আছেন দিলীপ কুমার ও তার স্ত্রী সায়ারা বানু। দুজনের হাতেই বিস্কুট। খেতে খেতে কথা বলছেন সায়রা বানু। অনেকবার দিলীপ কুমারকে ডাকেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দিলীপ কুমার কিন্তু তার সাড়া মেলে না। তবে কথা চালিয়ে যান সায়রা। সব শেষে স্বামী দিলীপকে চুমু খেতে দেখা যায় সায়রা বানুকে।
ভালোবাসা চির সবুজ, কখনো তা মলিন হয় না। বয়সও পারে না তাকে দূরে ঠেলে দিতে। এযেন তারই নিদর্শন। সম্প্রতি প্রকাশিত ভিডিওটি প্রায় ৩ লাখবার দেখা হয়েছে।
বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। সদ্য বাড়ি ফিরেছেন তিনি। তবে এখনো শিরদাড়ার ব্যথায় কষ্ট পাচ্ছেন এই অভিনেতা। তবে অসুস্থতা কাবু করতে পারেনি এভারগ্রিন নায়ককে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকে এসে অন্তত তারই প্রমাণ দিলেন তিনি।