ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঞ্জাবকে বড় ব্যবধানে হারাল দিল্লি

Link Copied!

delhiস্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের ১৫তম ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটালায় ওই ম্যাচে পাঞ্জাবকে ৫১ রানের বড় ব্যবধানে হারিয়েছে জহির খানের দিল্লি ডেয়ার ডেভিলস।
গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সফরকারী কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক জহির খান। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে স্বাগতিক দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তুলতেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস।
ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে দিল্লিকে ৫৩ রানের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার স্যাম বিলিংস ও চলমান আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান সাঞ্জু স্যামসন। ১৮ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রানে কেসি কারিয়াপ্পার বলে ইয়ন মর্গানের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন স্যামসন। আর ব্যক্তিগত সর্বোচ্চ ৫৫ রান করে আউট হন স্যাম বিলিংস।
এছাড়া দিল্লির হয়ে শ্রেয়াস আয়ার ২২, ক্রিস মরিস ১৬ রান করে।২২ বলে ৩৯ রান নিয়ে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন কোরি অ্যান্ডারসন।
বল হাতে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন বরুন অ্যারুন। এছাড়া সন্দীপ শর্মা, মোহিত শর্মা, অক্ষর প্যাটেল ও কেসি কারিয়াপ্পা একটি করে উইকেট নেন।
১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে দিল্লির নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ছন্দহীন ছিল পাঞ্জাব। দলীয় ৫ রানের মাথায় শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন মানন ভোহরা। আরেক ওপেনার হাশিম আমলার ব্যাট থেকে আসে ১৯ রান। ওয়ানডাউনে নামা ঋদ্ধিমান সাহাও নাদিমের বলে ক্যাচ আউট হয়ে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন।
পাঞ্জাবের হয়ে উইয়ন মরগান ২২, ডেভিড মিলার ৪৪ রান করেন। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অক্ষর প্যাটেল। বাকিদের আর কেউ বড় কোনো ইনিংস উপহার দিতে না পারায় ১৩৭ রানেই থামে পাঞ্জাবের দৌড়। ফলে ৫১ রানের হার নিয়ে মাঠ ছাড়াতে হয় ম্যাক্সওয়েলের দলকে।
দিল্লির হয়ে ক্রিস মরিস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান প্যাট কামিন্স ও শাহবাজ নাদিম। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন অমিত মিশ্র ও কোরি অ্যান্ডারসন।