নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয় এ্ররই মধ্যে সম্পন্ন করেছে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ১৩০টি কলেজের ১০৫টি কেন্দ্রে মোট ১ লাখ ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে।

