ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের ‘নীল কুয়াশা’

Link Copied!

Nil_Kuashaবিনোদন প্রতিবেদক : নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক নির্মাণ করেছেন ‘নীল কুয়াশা’ শিরোনামের টেলিফিল্ম। এ টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, কল্যান, তাসনুভা তিশা, জনি, প্রমি, জিয়াউল হাসান কিসলুসহ কয়েকজন। ইতিমধ্যেই এর দৃশ্যায়নের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান পরিচালক সাখাওয়াত মানিক।
এর গল্প প্রসঙ্গে সাখাওয়াত মানিক বলেন, ‘চার বন্ধুকে নিয়ে এর গল্প। এতে চার বন্ধুর মধ্যে মিল শুধু একটাই, সবাই একসাথে বিবিএ পড়ছেন। অনেকে ভেবে অবাক হয়, এরা কীভাবে বন্ধু হলো ? এ যেন অষ্টম আশ্চর্য। কারো সঙ্গে কারো কোনো বিষয়ে মিল নেই। কেউ খুব শান্ত আবার কেউ খুব দুষ্টু। এই রকম। এ নিয়ে সৃষ্টি হয় নানান ঘটনা। এভাবেই এর গল্প এগিয়ে যায়।’
শফিকুর রহমান শান্তনু রচনায় ‘নীল কুয়াশা’ টেলিফিল্মটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানান এ নির্মাতা।