ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউড সিনেমায় প্রভাস!

Link Copied!

provashবিনোদন ডেস্ক : তেলেগু সুপারস্টার প্রভাস। ২০১৫ সালেবাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি মুক্তির পর রাতারাতি তারকা খ্যাতি পান এ অভিনেতা। এসএস রাজামৌলির বাহুবলি সিনেমার জন্য দীর্ঘ পাঁচ বছর সময় দিয়েছেন তিনি। এ সময় তিনি কোনো নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হননি।
বাহুবলি সিনেমার শুটিং শেষ করার পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন প্রভাস। এরই ধারাবাহিকতায় এবার একটি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে মুম্বাইয়ের একজন পরিচালকের সঙ্গে কথাও বলেছেন মিস্টার পারফেক্ট খ্যাত এ অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এর আগে বলিউডেরঅ্যাকশন জ্যাকসন সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে প্রভাসকে। এছাড়া গত বছর গুঞ্জন শোনা গিয়েছিল ধুম-ফোর সিনেমার জন্য প্রভাসকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছেন যশ রাজ ফিল্মস। তবে তা গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছিলেন প্রভাস। তবে হিন্দি সিনেমায় অভিনয় করতে তার আপত্তি নেই বলেও জানিয়েছেন।
বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার প্রচারণার জন্য বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন প্রভাস। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাহুবলি-দ্য কনক্লুশন মুক্তির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও আলোচনায় রয়েছে সিনেমাটি। শোনা যাচ্ছে, প্রভাসের আত্মত্যাগ ও বাহুবলি সিনেমায় তার চরিত্রটির প্রশংসা করেছেন জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনস’র নির্মাতা।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রভাস বলেন, ‘বাহুবলি’র জন্য আমি রাজামৌলির হয়ে চার বছরেরও বেশি সময় দিতে রাজি আছি। আমি তার এ প্রজেক্টের জন্য সাত বছর ত্যাগ করতেও প্রস্তুত।’
আরকা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ও এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলি সিনেমায় অভিনয় করছেন-প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ।