ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ মুখোমুখি সাকিব, মুস্তাফিজ!

Link Copied!

Shakib_mustafizস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ আজ ইডেন গার্ডেনে মাঠে নামবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে।
সাকিব আল হাসানের কলকাতার জার্সিতে এবার এখনও মাঠে নামার সুযোগ হয়নি। আজ তাকে সেরা একাদশে দেখা যেতে পারে, খবর ভারতীয় গণমাধ্যমের।
অন্যদিকে মুস্তাফিজুর রহমান হায়দরাবাদের হয়ে একটি ম্যাচ খেলেছেন। তবে প্রথম ম্যাচে মুস্তাফিজ নিজেকে মেলে ধরতে পারেননি। হায়দরাবাদের হারের দিনে ২.৪ ওভারে ৩৪ রান দিয়েছিলেন উইকেটছাড়াই। বল ঠিকমত পিচ আপ করাতে পারছিলেন না মুস্তাফিজ। মিস করছিলেন লাইন ও লেন্থ। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর এত বাজে বোলিং এর আগে করেননি বাঁহাতি কাটারমাস্টার।
পয়েন্ট টেবিলে দুই দল ভালো অবস্থানে আছে। ৩ ম্যাচে ২টি করে জিতেছে তারা। হেরেছে ১টি ম্যাচে।গত ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগে ভালো করায় সাকিবকে সাইড বেঞ্চে বসিয়ে রাখে কলকাতা শিবির। বিদেশি ক্রিকেটাররাও ভালো করছে। সুনিল নারিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে রান পাচ্ছেন। শেষ ম্যাচে ওপেনিংয়ে নেমে ঝড়ো ব্যাটিং করে দলকে লক্ষ্য তাড়া করতে নেমে দিয়েছেন উড়ন্ত সূচনা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আজ কলকাতা শিবিরে নাও দেখা যেতে পারে কলিন ডি গ্রান্ডহোমকে। তার পরিবর্তে খেলানো হতে পারে সাকিবকে।
সাকিব আল হাসান না থাকায় এখনও বাংলাদেশে জমে উঠেনি আইপিএল। আজ বাংলাদেশের দুই তারকা একসঙ্গে মাঠে নামলে জমে উঠবে আইপিএল।