ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরির ‘স্মারক’ জার্সি পেলেন রোনালদো

Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জোড়া গোল করে শত গোলের মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন।
অসাধারণ কীর্তির স্বীকৃতি হিসেবে রোনালদোকে ১০০ গোলের স্মারক জার্সি দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোকে জার্সি তুলে দেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনা পেরেজ।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি করে দারুণ খুশি সিআর-সেভেন, ‘আমি খুশি। আমি এই রেকর্ডটা করতে চেয়েছিলাম। এটা অনেক বড় সম্মানের। আর বায়ার্নের মতো দলের বিপক্ষে সেটি করতে পারাটা আরো বড় কিছু।’
নিজের অর্জনের জন্য ক্লাব ও সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুল করেননি বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার, ‘বিশ্ব সেরা ক্লাবে ক্যারিয়ার গড়ার সুযোগ দেয়ায় রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে চাই আমার ক্লাব সতীর্থদের। সমর্থকদের কথা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। ওদের বিশেষ ধন্যবাদ।’