বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার এই সময়ের সব চেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলছিলেন, নায়িকা হওয়ার আগের পয়লা বৈশাখকে এখনও মিস করেন তিনি। সময়ের খেরো খাতায় রেখে আসা সেই সময়ের পয়লা বৈশাখ পালনের দিনগুলো নাকি বেশী আনন্দের ছিল তার। বৃহস্পতিবার সন্ধ্যার এফডিসিতে ‘পবিত্র প্রেম’ সিনেমার শুটিং সেটে মাহি স্মৃতিচারন করে মাহি বলেন,‘যখন আমি নায়িকা হয়ে উঠিনি সেই সময়ের পহেলা বৈশাখ পালনের দিনগুলোকে এখনও মিস করি ভীষণ। বন্ধু বান্ধবদের সাখে আড্ডা গল্পে মেতে কাটতো এই দিনটি। মজাও হতো অনেক। অনেক মিস করি নায়িকা হওয়ার আগের বৈশাখকে’।
এখন কেমন মাহির বৈশাখ? মাহি বললেন, ‘এখন আর আগের মত অবসর কই। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় অনেক। তবে এবারের বৈশাখ ভাল কাটছে। শুটিং রাখিনি এই দিনটিতে। এবারের বৈশাখ অপুময়। অপুকে সাথে নিয়ে প্রিয়জনদের সাথে কাটছে দিনটি।’ বলছিলেন তার স্বামী অপুর কথা। ‘পবিত্র প্রেম’, ‘জান্নাত’, ‘মনে রেখ’সহ বেশ কিছু সিনেমার অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি।

