ঢাকাThursday , 13 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশন ইম্পসিবল সিক্স-এ প্রিয়াঙ্কা

Link Copied!

priyanka-chopraবিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডে অনেকদিন ধরেই কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের পাশাপাশি মুক্তির অপেক্ষায় ডোয়াইন জনসনের সঙ্গে এ অভিনেত্রীর বেওয়াচ সিনেমাটি। তবে প্রিয়াঙ্কা ভক্তদের জন্য অপেক্ষা করছে আরো একটি সুখবর। এবার টম ক্রুজের মিশন ইম্পসিবল সিক্স সিনেমায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
বর্তমানে প্যারিসে মিশন ইম্পসিবল সিক্স সিনেমার শুটিং করছেন টম ক্রুজ। এ বছরের শেষে ভারতে সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং করা হবে। আর এ অংশের শুটিংয়ের দৃশ্যে প্রিয়াঙ্কাকে চাইছেন টম ক্রুজ।
এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘মিশন ইম্পসিবল টিম প্রিয়াঙ্কাকে সিনেমায় নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আমেরিকায় তার কাজের শিডিউল দেয়া রয়েছে। কোয়ান্টিকো’র নতুন মৌসুমের শুটিং শুরু হবে। তার অন্যান্য প্রজেক্টের মতো এটি নিয়েও সংশয় রয়েছে।’