ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে অস্ত্রসহ চরমপন্থি গ্রেপ্তার

Link Copied!

armsরাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে একাধিক হত্যা মামলার আসামি, নিষিদ্ধ সংগঠন সর্বহারা পার্টির এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম ওমর শেখ (৪৫)। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামের শুকুর আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো. ওবাইদুর রহমান জানান, পাংশার চাঞ্চল্যকর ফাইভ মার্ডার মামলাসহ তিনটি হত্যা মামলার আসামি ওমর শেখ। তিনি নিষিদ্ধ সংগঠন সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ান শুটার ও দুটি কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।