ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘গোলাগুলিতে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

Guliযশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে চৌগাছা উপজেলার সলুয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী একসের আলী (৪০) ও চৌগাছার বাকপাড়া এলাকার কোহিনুর ইসলামের ছেলে শাহিদুল ইসলাম (৩২)।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম জানান, বুধবার ভোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।