ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে এসআইয়ের পিস্তল চুরি

Link Copied!

gazipur_mapগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমনের পিস্তল চুরির ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাশেল শেখকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, কাপাসিয়া থানার এসআই সুমন কাপাসিয়া পোস্ট অফিসসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। রোববার সকালে তিনি বাসায় তালা দিয়ে বের হন। রাতে ফিরে দেখেন তার বাসায় চুরি হয়েছে। চোর তার পিস্তল, ২৪ রাউন্ড গুলি, নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত জানান, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাশেল শেখকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।