ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় এসআই বরখাস্ত

Link Copied!

Satkhira Mapসাতক্ষীরা প্রতিনিধি : জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ (৭৫) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে সাময়িক বরখাস্ত করেন।
ওই মুক্তিযোদ্ধার স্বজনেরা জানায়, সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের ১৫ শতক জমির ওপর ঘর নির্মাণ করে থাকেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পরিবার। সম্প্রতি একই এলাকার মুন্না ওই জমি জবর দখল নিতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তিযোদ্ধার ছেলে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে আবার সন্ধ্যায় ছেড়ে দেয়। একই দিন রাত ১২টার দিকে সদর থানার এসআই রমমানের নেতৃত্বে ১০-১২ জন পুলিশসহ মুন্না ও মিলন হোসেন ওই বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে মারধর করে আহত করেন। রমজান যাওয়ার সময় বলে এসেছেন ‘তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদের জামায়াতের মামলায় ঢুকিয়ে দেব। বোমা মেরে তোদের উড়িয়ে দেব। যত তাড়াতাড়ি পারিস বাড়ি ছেড়ে অন্যত্র চলে যা।’
সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন মুঠোফোনে বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় এসআই রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।