ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে দুইজনের মরদেহ উদ্ধার

Link Copied!

deadকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের টেকপাড়ার হাঙ্গর পাড়ার একটি বাসা থেকে দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, কক্সবাজার শহরের মোজাহের পাড়ার হাসান আলীর পুত্র আবদুস শুক্কুর আবু (২৭) ও খুরুস্কুল পূর্বহামজার পাড়ার নুরু মিস্ত্রির মেয়ে হাসিনা আকতার (২৫)। প্রথমে এরা স্বামী-স্ত্রী বলে ধারণা করলেও এদের মধ্যে বিয়ে হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার সকালে আব্বাস নামে এক ব্যক্তির বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ওই বাসা থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন তারা। পুলিশ খবর পেয়ে বাসাটির দরজা ভেঙে প্রবেশ করে দুইজনের মরদেহ উদ্ধার করে। ভেতরে ঢুকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানে ঝুলন্ত শুক্কুরকে পাওয়া যায়। পাশে মেঝেতে অচেতন অবস্থায় হাসিনাকে পাওয়া যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।