ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Link Copied!

deadসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে আয়শা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলোয়াকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়শা খাতুন একই গ্রামের আমোদ আলীর মেয়ে ও তামাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাসানী স্থানীয়দের বরাত দিয়ে জানান, আয়শা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিল। রোববার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে স্কুলছাত্রী আয়শা মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।