ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে কলেজ ছাত্রীকে হত্যা

Link Copied!

marderসাভার প্রতিনিধি : সাভার উপজেলার ধামরাইয়ে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে জবেদা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ধামরাইয়ের বাড়পাইখা গ্রামের একটি ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে ওই ছাত্রীকে ডেকে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, মৃত্যু নিশ্চিত করতে ওই কলেজ ছাত্রীকে প্রথমে শ্বাসরোধ করে ও পরে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর পর তার একটি চোখ তুলে নিয়েছে হত্যাকারীরা। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই বলতে পারছে না নিহত কলেজছাত্রীর পরিবার।
জবেদা আক্তার বাড়পাইখা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে। তিনি মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। প্রতিবেশী এক ব্যক্তি জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটি ফোনকল পেয়ে ঘর থেকে বের হন জবেদা আক্তার। অনেক্ষণ পরও বাড়ি ফিরে না এলে প্রতিবেশীদের নিয়ে তাকে আশেপাশে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রাত ১২টা পর্যন্ত খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
রোববার সকালে তার লাশ বাড়ির পাশের একটি ভুট্টা খেতে দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, নিহত কলেজ ছাত্রীর মরদেহ আমরা মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য। তার মুঠোফোনের কল লিস্ট চেক করে ঘাতকদের চিহ্নিত করার কাজ চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।