ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Link Copied!

kill-নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে রুহুল আমিন কোম্পানি (৫৯) নামে এক ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার রাতে চরচেংগা বাজারে এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন কোম্পানি সোনাদিয়া এলাকার বাসিন্দা ও চরচেংগা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, রাতে এশার নামাজ শেষ করে চরচেংগা বাজার জামে মসজিদ থেকে বের হন ব্যবসায়ী রুহুল আমিন কোম্পানি। এ সময় অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে সাতটি কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থার অবনতি হলে রোববার সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।