ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ১

Link Copied!

sirajgonjসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ক্যাবল ব্যবসায়ীর ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের পর জড়িত সন্দেহে আব্দুল আলিম (৩৮) নামে এক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় ট্রাক যোগে ঢাকা যাওয়ার পথে ছিনতাই হয়। আটক আব্দুল আলিম তাড়াশ উপজেলার পুংরোখালি গ্রামের মৃত হাফিজুলের ছেলে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, শনিবার সকালে পাবনার ভাঙ্গুরা উপজেলার করতকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ক্যাবল ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার স্ত্রীসহ ৮/১০জন ব্যবসায়ী মালামাল কেনার জন্য ট্রাক যোগে ঢাকায় যাচ্ছিলেন। ট্রাকটি মহাসড়কের নাইমুড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে দুইজন ছিনতাইকারী সিগন্যাল দিলে চালক ট্রাকটি থামায়। ছিনতাইকারীরা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে ট্রাকে থাকা যাত্রীদের তল্লাশি চালায়। তারা আগ্নেয়াস্ত্রের মুখে ক্যাবল ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছে থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ট্রাকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই ট্রাক চালককে গণপিটুনিয়ে পুলিশে সোর্পদ করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।