ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পিকআপ উল্টে নিহত ৩

Link Copied!

Accident1গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুরে মাছের পোনাবাহী পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা জেলার কন্দকপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০), একই গ্রামের গিয়াস উদ্দিন (২৮) এবং রামদাসপুর গ্রামের বিল্লাল মাঝি (৪৫)।
মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ জামাল জানান, নিহতরা বাগেরহাট জেলার ফকিরহাটে মাছের রেণু পোনা নামিয়ে দিয়ে ভোলায় ফিরছিলেন। ঘটনাস্থলে মোড় ঘোরার সময় পিকআপটি উল্টে যায়।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুলাল ব্যাপারী ও বিল্লাল মাঝি ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত গিয়াস উদ্দিনকে মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।